ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ২১:২৭:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

ডেঙ্গুতে ঢাকা মেডিকেলে এক নারীর মৃত্যু 

ঢামেক প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৩ পিএম, ১৫ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৌসুমি আক্তার (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে ঢামেকের জরুরি বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।  

মৃত ওই নারী পিরোজপুরের ভান্ডারিয়া এলাকার বাসিন্দা। স্বামী মো. মামুনকে নিয়ে তিনি রাজধানীর আগারগাঁওয়ে তালতলার মোল্লাপাড়া এলাকায় বসবাস করতেন। 

ওই নারীর স্বামী মামুন জানান, বেশকিছু দিন ধরে জ্বরে ভুগছিলেন মৌসুমি। গতকাল বুধবার মহাখালীর একটি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করার পর ডেঙ্গু জ্বর শনাক্ত হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান তার স্ত্রীকে। এরপর সেখান থেকে বৃহস্পতিবার সকাল ১০টায় ঢামেক হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের আইসিইউতে বেলা ১১টা ৪০মিনিটে মারা যান তার স্ত্রী। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মৃতের স্বজনরা জানিয়েছেন মৌসুমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিল। আজ ঢামেকের জরুরি বিভাগের আইসিইউতে মারা যান তিনি।’